সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পথে হাঁটছে বাংলাদেশ। প্রতিপক্ষের রানপাহাড় টপকাতে চেষ্টা করছে টাইগাররা। ১০ ওভারেই তিন অঙ্কে পৌঁছেছে দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া। যা তাড়া করতে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।
এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তবে সাহস হারায়নি টাইগাররা। শুরু থেকেই হয়ে উঠে আগ্রাসী। ভিত গড়ে দেন তানজিদ তামিম ও সাইফ হাসান।
উদ্বোধনী জুটি ভাঙে ৩.৪ ওভারে তামিমের বিদায়ে। ৪ চার ১ ছক্কায় ১৫ বলে ৩০ করে আউট হন তিনি। তবে সাইফ হাল ধরে রেখেছেন এখনো।
তার সাথে জুটি গড়েন পারভেজ ইমন। মাঝে অবশ্য ৯ বলে ১৫ রান নিয়ে আউট হন সৌম্য সরকার।
পারভেজ ইমন ২২ বলে ৩৬ রান করে আউট হওয়ায় ১২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান।



