প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারানোর ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। তবে বেশিক্ষণ পারলেন না।
পাওয়ার প্লের শেষ বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ফিরেছেন তামিম। তাতে ১০ ওভারে স্কোরবোর্ডে ৫২ রান আসলেও স্বস্তিতে নেই টাইগাররা। তামিম আউট হয়েছেন ২০ বলে ১৯ করে।
তাতে ভেঙেছে শান্তর সাথে তার ৫৬ বলে ৫১ রানের জুটি। শান্ত ব্যাট করছেন ৩৬ বলে ২১ রান নিয়ে। তিনে নেমেছেন লিটন দাস।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ রোববার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে মিরপুরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় দল। চতুর্থ বলেই জেভিয়ার বার্টলেটের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন সৌম্য (২)। এরপরই তামিম ও শান্ত মিলে চেষ্টা করেন ধাক্কা সামলে ওঠার।



