বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াল বজ্রপাত। এরপর নেমেছে বৃষ্টিও। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেকে মাঠ ছাড়তে হলো টাইগারদের।
মিরপুরে আজ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১ উইকেট। অন্যদিকে অস্ট্রেলিয়ার লাগবে এখনো ৪৬ বলে ৯৪ রান।
বজ্রপাতের আগে ৪২.২ ওভারে খেলা হয়েছে। বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৯ উইকেটে ১৯১। অবশ্য অজিরা ৯ উইকেট হারায় ১৫৬ রানেই।
এরপর ক্যামেরন গ্রিন বাড়ান বাংলাদেশের জয়ের অপেক্ষা। ৬৬ বলে ৫২ রানে অপরাজিত আছেন তিনি। সেইসাথে এখন অপেক্ষা বাড়াচ্ছে আবহাওয়া।
এখন শেষ পর্যন্ত আর খেলা না হলে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতবে ৮৬ রানে।
উল্লেখ্য, মিরপুরে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখাবে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮৪ রান করে টাইগাররা।



