তামিম ইকবালের পদত্যাগের খবর মিথ্যা

তবে খবরটি ভুয়া। এমন গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি। এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেননি তামিম ইকবাল। আহবায়ক কমিটির প্রধান ও বিসিবি সভাপতি হিসেবে এখনো তিনি দায়িত্বে আছেন।

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |ইন্টারনেট

দেশের ক্রিকেটে রটনার শেষ নেই। নানা সময় নানা গুঞ্জন ওঠে। তেমনি হঠাৎ তামিম ইকবালের পদত্যাগের খবরে উত্তপ্ত হয়ে ওঠেছে ক্রিকেটপাড়া।

খবরটি এমনভাবে প্রকাশিত হয়, যা দেখে মনে হতে থাকে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান বা সভাপতি পদ থেকে খুব শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন তামিম ইকবাল।

তবে খবরটি ভুয়া। এমন গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি। এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেননি তামিম ইকবাল। আহবায়ক কমিটির প্রধান ও বিসিবি সভাপতি হিসেবে এখনো তিনি দায়িত্বে আছেন।

শিগগিরই তার পদত্যাগ করার কোনো তথ্য মেলেনি। তামিম ইকবালের খুব কাছের সূত্রগুলো নিশ্চিত করেছে, তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি। ঘোষণা দেয়ার প্রশ্নই আসে না। এটা ‘গুজব, প্রোপাগান্ডা।’

আরো একটি কথাও জানা গেছে। তারা জোরালো কণ্ঠে দাবি করেন, তামিম কোনোভাবেই বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন না।

গুজবে বলা হয়, বিসিবির আহ্বায়ক কমিটির সদস্য থেকে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করা যাবে না। তাই আগে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করতে হবে। সে মতে পদত্যাগ করবেন তামিম। কিন্তু বিসিবির গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে আহ্বায়ক কমিটিতে থেকে বিসিবি পরিচালনা পর্ষদে নির্বাচন করা যাবে না।

এনএসসি ও বিসিবির উচ্চপর্যায় থেকেও এই তথ্য নিশ্চিত করা গেছে। কাজেই আর বিভ্রান্তির কিছু নেই। তামিম ইকবালের পদত্যাগের এ সংবাদ অমূলক, মিথ্যা ও গুজব।