অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৯২ রান

বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য পেল বটে, তবে তা এখন করতে হবে ৪১ ওভারে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য |সংগৃহীত

মিরপুরের আকাশে বৃষ্টি থেমেছে ঘণ্টাখানেক আগেই। এখন চলছে মাঠ শুকানোর কাজ। এর মাঝে জানা গেছে, ৫টা ১৫ মিনিটে শুরু হবে খেলা।

তবে আবার খেলা শুরু হলেও ব্যাটিং করতে পারবে না অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ১৮৭ রান করা অজিরা বৃষ্টি আইনে পুঁজি পেয়েছেন ১৯১ রানের। অর্থাৎ মন্দের ভালোই হয়েছে তাদের।

বিপরীতে কিছুটা চাপে বাংলাদেশ। এমনিতেই অজিদের ২০০’র আশপাশে আটকে দিতে পারতে তারা। বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য পেল বটে, তবে তা এখন করতে হবে ৪১ ওভারে।