খতমে নবুওয়ত কনফারেন্স ৭ আগস্ট

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর আফতাবনগর মাদরাসায় অনুষ্ঠিত হবে ‘খতমে নবুওয়ত কনফারেন্স’। কনফারেন্স চলবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

সংগঠনের নায়েবে আমির এবং আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী কাসেমীর তত্ত্বাবধানে আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

কনফারেন্সকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ। একইসাথে দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসা শিক্ষার্থী ও তাওহিদী জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে কনফারেন্স সফল করার আহ্বান জানানো হয়েছে।