সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো মঢ়ধু

Printed Edition

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে সমাধান সার্ভিসেস লিমিটেডের ডিজিটাল ওয়ালেট মঢ়ধু. এসপিজি ব্যবহার করে মঢ়ধু এর মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ চালান, ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের মধ্যে গতকাল মঙ্গলবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও সমাধান সার্ভিসেসের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।