ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএসের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর গত ১২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে (সিএআরএস) অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, শিক্ষক, গবেষক এবং সোসাইটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাবেক ঢাবি ভিসি ও এমিরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিদায়ী সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত আকবর উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. এ কে এম আক্তার হোসেন, অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম; অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার; ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান; অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান; ড. আবু জাফর জিয়াউদ্দিন আহমেদ; অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ এবং ড. এ কে এম জাকারিয়া। বিজ্ঞপ্তি।