দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টর হিসেবে আগামী তিন অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন-আইভিএফের সিইও এবং বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। সম্প্রতি অনুষ্ঠিত ফাউন্ডেশনের ২৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন।
মোহাম্মদ নজরুল ইসলাম শাওন ১৯৯৮ সাল থেকে স্বাস্থ্য সেবার সাথে জড়িত বর্তমানে বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির পরিচালক এবং ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সাথে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময় ধরে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা ও অবদানের ধারাবাহিকতায় নতুন বোর্ডে তার নির্বাচিত হওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন।
তার এই নির্বাচনে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রাজধানীর মগবাজারে দিগন্ত মেমোরিয়াল ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এবং বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু সিরামিকের কর্ণধার ফিরোজা মাহমুদ এবং ইনসাফ বারাকাহ হাসপাতাল ও ফাউন্ডেশনের পরিচালকরা। এজিএমে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বারাকাহ হাসপাতাল পরিচালক প্রফেসর ডা: মো: রুহুল আমীনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।



