অযতেœ নষ্ট হচ্ছে চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের ট্রলার

Printed Edition
অযতেœ নষ্ট হচ্ছে চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের ট্রলার
অযতেœ নষ্ট হচ্ছে চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের ট্রলার

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জেলা প্রশাসনের দেয়া ইঞ্জিনচালিত একটি ট্রলার দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ট্রলারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় চরাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য ট্রলারটি আর কোনো কাজেই আসছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ নভেম্বর চরহরিরামপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন জেলা প্রশাসক চরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ট্রলারটি উপহার দেন। নদীবেষ্টিত এলাকায় শিক্ষাকার্যক্রম নির্বিঘœ রাখতে এ উদ্যোগ নিয়েছিলেন তিনি।

তবে ট্রলারটি বর্তমানে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ইঞ্জিন ও কাঠামোর বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছে। ফলে যাতায়াতের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আবারো খেয়ানৌকার ওপরই নির্ভর করতে হচ্ছে।

পশ্চিম শালিপুর হাই খানের হাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির বেপারী বলেন, ট্রলারটি সচল থাকাকালে সময়মতো বিদ্যালয়ে যাতায়াত করা সম্ভব হতো। এখন খেয়ানৌকার জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় খেয়ানৌকা না পাওয়ায় বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বাসিন্দাদের দাবি, সরকারি অর্থে দেয়া গুরুত্বপূর্ণ এই ট্রলারটি দ্রুত সংস্কার করে চালু করা হোক। সরকারি সম্পদের এমন অবহেলা গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ট্রলারটি পুনরায় চালু করলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সঙ্কট অনেকটাই লাঘব হবে।