খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করা হবে : খাদ্যমন্ত্রী

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বুঝেশুনে সিদ্ধান্ত নেয়া হবে কিভাবে দীর্ঘদিনের সমস্যা গুলোর সমাধান করা যায়। কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। গত রোববার সন্ধ্যায় সাভার বাজার এলাকায় সাভার খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী থাকতে পারবেনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীত গ্রহণ করেছে। নিরাপদ খাদ্য পৌঁছে দেয়ার দায়িত্ব সরকারের। সবাই যাতে নিরাপদ খাদ্য পায় সে বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক সাভার খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।