বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

Printed Edition

রংপুর ও রাজশাহী বিভাগে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে গঠিত তিন হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক।

এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।