শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পরে মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার ছোট মূলনা নদীর পাড় সংলগ্ন রুহুল আমিন খাঁর চায়ের দোকানের সামনে স্থানীয় মালেক বেপারী ও ফারুক খলিফা গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালেক বেপারী গ্রুপের সোনামিয়া মাদবরসহ কয়েকজন রুহুল আমিনের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ফারুক খলিফা গ্রুপের লোকজন এসে তাদের দোকান থেকে উঠে যেতে বলে। এ নিয়ে উভয় পরে মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বোমার বিস্ফোরণ ও অস্ত্রের আঘাতে সোনামিয়া মাদবর (৩৯), বিল্লাল খাঁ (৩৯), শাহাজুদ্দিন মাদবর (৪৫) ও হাবিব মাদবরসহ (৪৫) পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, এখনো কোনো প থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। মামলা হলে তদন্ত সাপেে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



