ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, এই ক্যাম্পেইনটি চলবে ২৬ জুলাই পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা সনি, স্মার্ট, হায়ার, শার্প এবং শাওমির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেগুলো ঘষলেই মিলবে নিশ্চিত উপহার। এই উপহারের তালিকায় রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বাহারি পণ্য। পাশাপাশি সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা এর চেয়ে বড় সাইজের টেলিভিশন কিনলেই ক্রেতারা স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি আকর্ষণীয় সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন।
‘গোল্ডেন গোল অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে গত ৮ জুন ২০২৬ (সোমবার) রাজধানীর মিরপুরের পশ্চিম কাফরুলের জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও করপোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। সনি-স্মার্ট চ্যানেল পার্টনার, করপোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাস্টার ট্রেইনার কেসি এবং বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।



