চবিতে নিলস ও এলইবির উদ্যোগে ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলির পুরস্কার বিতরণী

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্য ন্যাশনাল নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) ও লিগ্যাল ইমপাওয়ামেন্ট বাংলাদেশের (এলইবি) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী দ্বিতীয় ন্যাশনাল মডেল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী সেশন শনিবার চবি আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, যুগ্ম জেলা ও সেশন জজ, চট্টগ্রাম রুপন কুমার দাস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাদিয়া রহমান, নিলস-বাংলাদেশের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ ও অনুষ্ঠানের কো-কনভেনর সামিয়া হক শাহী। বিজ্ঞপ্তি।