কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে ঢাবি ভিসি

Printed Edition

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি চ্যান্সেলর অধ্যাপক মো: লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট এবং চারুকলা অনুষদের শিক ও শিার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।