উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানালেন পুতিন

Printed Edition

রয়টার্স

ইউক্রেন সঙ্ঘাতের শুরু থেকে রাশিয়ার প্রতি ধারাবাহিক সমর্থন ধরে রাখার জন্য উত্তর কোরিয়ার সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রোববার রাশিয়ার রাজধানী মস্কো সফরে আসা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সাথে এক সৌজন্য বৈঠকে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

ক্রেমলিনের প্রকাশ করা এক ভিডিও চিত্রে দেখা যায়, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’ উত্তর কোরিয়ার সার্বিক সহযোগিতার কথা স্মরণ করে পুতিন আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরীয় সেনাদের সাহসিকতার কথা রাশিয়া সর্বদা স্মরণে রাখবে এবং তাদের নিজেদের দেশের নাগরিকদের সমান মর্যাদায় ভূষিত করা হবে। একই সাথে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে গড়ে ওঠা পারস্পরিক সুসম্পর্ক ও দৃঢ় আস্থারও প্রশংসা করেন তিনি।