মিডল ইস্ট মনিটর
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি বলেছেন, একদিন তুরস্ক আবারো জেরুসালেমের নিয়ন্ত্রণ ফিরে পাবে। গত শনিবার তুরস্কের চোরুম প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির এক সভায় দেয়া বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন যে যেভাবে আমরা দামেস্ক ও আলেপ্পোকে মুক্ত হতে দেখেছি ঠিক সেভাবেই আমরা একদিন ইনশা আল্লাহ জেরুসালেমকেও মুক্ত হতে দেখব। তিনি আরো বলেন যে আমি আজও মনেপ্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ আমাদের সেই দিনগুলো দেখাবেন। তিনি অবশ্যই আমাদের তা দেখাবেন। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে এটি বিশ্বাস করে আসছি। অতীতের মতোই এই পবিত্র স্থানগুলো আবারো আমাদের কাছে ফিরে আসবে। ইনশা আল্লাহ এগুলো আবারো আমাদের কর্তৃত্বের অধীনে আসবে।



