জিয়ো নিউজ
ভারত ও ভারত-নিয়ন্ত্রিত সব ধরনের সামরিক ও বাণিজ্যিক বিমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপরে এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ জুলাই ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। গত ১৬ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে বর্ধিত মেয়াদের এই নতুন আদেশ বলবৎ করা হয়েছে।
এই নির্দেশনার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর নিজস্ব বিমানের পাশাপাশি তাদের ইজারা নেয়া কোনো বিমানও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। দুই দেশের মধ্যে এই আকাশপথ বন্ধের নেপথ্যে রয়েছে গত বছরের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহেলগামে ঘটে যাওয়া একটি হামলা। ওই ঘটনার জেরে নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করে দ্বিপীয় সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। যার পাল্টা জবাব হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয়। পাকিস্তান শুরু থেকেই পাহেলগাম হামলার দায় অস্বীকার করে এই ঘটনার একটি নিরপে তদন্ত দাবি করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। পাহেলগাম হামলার সূত্র ধরে ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে বিনা উসকানিতে বিমান হামলা চালায়।



