৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই দিনব্যাপি বর্ধিত সভা সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা মো: আলী আকবর চুন্নুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নে ভ্যানগার্ড হিসেবে প্রতিটি জেলায় সাবেক ছাত্র-যুবনেতারা তাদের দীর্ঘ দিনের অর্জিত মেধা দেশের উন্নয়নের কর্মকাণ্ডে কাজ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্জিত গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সংগঠনের নেতারা সবসময় প্রস্তুত থাকবে। সংগঠনকে দেশের ৬৪ জেলায় শক্তিশালী করার লে ৮০-৯০ দশকের ছাত্রনেতা মো: আলী আকবর চুন্নুকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজুকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়। সভায় সারা দেশের সমস্ত কমিটি বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক এস এম মনির উজ্জামান, ফারুক আহমেদ, মো: শাহ জাহান সম্রাট, অ্যাডভোকেট জানে আলম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, খলিলুর রহমান খলিল, প্রকৌশলী মো: আজিমুদ্দিন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সরফরাজ হিরু, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, রাশেদ মোহাম্মদ আলী, সাইফুদ্দিন সালাম মিঠু, রফিকুল ইসলাম, ভিপি হানিফ, কবির উদ্দিন আফসারী, ওয়ালিদ হোসেন শিপন, ওয়াসি উদ্দিন শরীফ, খন্দকার আব্দুল মান্নান, জহির উদ্দিন জহির, নবী নেওয়াজ, অ্যাডভোকেট শাহ আলম, নাহিদা পারভীন মুক্তি, আলমগীর নূর, মো: হাফিজুল ইসলাম গোলদার, ড. এ টি এম মোজাম্মেল হক বকুল, প্রফেসর শামসুদ্দিন চৌধুরী, মঞ্জুর মোরশেদ চৌধুরী, কামরুল এনামুল হক ভূঁইয়া ধনু, মো: সোহাগ, মিনহাজ উদ্দিন প্রমুখ নেতাদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।


