ব্রিকস জোটভুক্ত দেশগুলোর জন্য ‘উন্মুক্ত এআই অঞ্চল’ গড়ার প্রস্তাব শি জিন পিংয়ের

Printed Edition

ইউরো নিউজ

প্রযুক্তি খাতে পশ্চিমা দেশগুলোর একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে ব্রিকস জোটের সদস্যরাষ্ট্রগুলোর জন্য একটি যৌথ ‘ওপেন-সোর্স এআই জোন’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ভারতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে তিনি বহুপক্ষীয় এই বৈশ্বিক উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। চীনা গণমাধ্যম সিসিটিভির তথ্যসূত্রে প্রকাশ, এই উদ্ভাবনী রূপরেখার অধীন সদস্যদেশগুলোতে সর্বাধুনিক বৃহৎ ভাষা মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রস্তুত ও ব্যবহারের সার্বিক কারিগরি সহায়তা প্রসার করা হবে। যেখানে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত অ্যালগরিদম ও ডেটা গোপন রাখার নীতি অনুসরণ করে, সেখানে চীনা প্রতিষ্ঠানগুলো সর্বজনীন বা ওপেন-সোর্স পদ্ধতিতে প্রযুক্তি প্রসারে বিশ্বাসী।