ব্যাংকিংসেবা আরো সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় সম্প্রতি এ চুক্তি করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভিসি ড. পারভীন হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



