এএফপি
জাকার্তার মুদ্রাবাজারে তীব্র অস্থিরতার জেরে মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহ। এতে দেশটির অর্থনীতি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রতি ডলারের বিনিময় হার ১৮ হাজার রুপিয়াহ অতিক্রম করে। মুদ্রাবাজারের এই ধসের দিনে বড় ধরনের দরপতন হয়েছে দেশটির শেয়ারবাজারেও। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার পুঁজিবাজার তাদের মোট বাজারমূল্যের প্রায় এক-তৃতীয়াংশ হারিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সঙ্কট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণেই ইন্দোনেশিয়ার অর্থনীতিতে এই বাড়তি চাপ তৈরি হয়েছে।



