আকিজ ইনসাফ গ্রুপের ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’ উদ্বোধন

Printed Edition

বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করল দ্য গ্র্যান্ডিয়র (ঞযব এৎধহফবঁৎ) এবং প্লেফিনিটি (চষধুভরহরঃু) একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের এক অনন্য গন্তব্য। প্রতিটি মানুষের জীবনে কিছু গল্প থাকে, আর সেই গল্পগুলো জন্ম নেয় বিশেষ কিছু সময় ও স্মরণীয় মুহূর্তকে ঘিরে। সেই মুহূর্তগুলোকে আরো অর্থবহ, আনন্দময় ও অবিস্মরণীয় করে তুলতেই যাত্রা শুরু করেছে দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি।

দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন, যেখানে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ এবং উৎকৃষ্ট সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা। এটি শুধু খাবার উপভোগের স্থান নয়; বরং একসাথে সময় কাটানো, উদযাপন করা এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার একটি কেন্দ্রবিন্দু।

অন্য দিকে প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টার-অ্যাকটিভ আকর্ষণ এবং নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা এবং প্রযুক্তিনির্ভর বিনোদনের এক নতুন জগৎ। বিজ্ঞপ্তি।