সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ থেকে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। চোটে জর্জরিত সেলেকাওদের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই গুরুদায়িত্ব বেশ ভালোই সামলেছেন তিনি। করেছেন পাঁচ ম্যাচে চারটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও। তবুও বিশ্বকাপে টিকে থাকতে পারেনি তার দল। শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এমন হতাশাজনক বিদায়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নিউ ইয়র্কের নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে আর্লিং হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে হারায় নরওয়ে। ফলে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো সেলেকাওদের। এ দিকে ৩৬ বছর পর শেষ ষোলো থেকে বিদায় মেনে নিতে পারেননি ব্রাজিলের কোনো ভক্ত-সমর্থক। তাদের সেই কষ্ট ভিনিসিয়াসকেও ছুঁয়ে গেছে। নরওয়ের বিপক্ষে পরাজয়ের চার দিন পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে এক পোস্টে সমর্থকদের কাছে ক্ষমার আর্তি জানান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

পোস্টে ভিনিসিয়াস লিখেছেন, ‘প্রায় চার বছর পর আবার বিশ্বকাপের হতাশার পর কী লিখব, তা আবার ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’

তিনি আরো লিখেন, ‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম।