উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সব সদস্য ও তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্যরা এবং ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিপত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, মেডিক্যাল ডিরেক্টর ডা: মোহাম্মদ নুরুন্নবী ও ডিজিএম (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর) মোহাম্মদ আমান উল্লাহ আমান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক । বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ওসমান গণি মনসুর, সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মিয়া মো: আরিফ। বিজ্ঞপ্তি।



