জাতীয় স্কোয়াশে ১০০ খেলোয়াড়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামিকাল থেকে রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্স-আর্মি অফিসার্স মেস ও বসুন্ধরা স্পোর্টস সিটি এই তিন ভেনুতে শুরু হচ্ছে ষষ্ট জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা। উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভের পৃষ্ঠপোষকতায় রেকর্ডসংখ্যক (প্রায় ১০০ জন) প্রতিভাবান খেলোয়াড় অংশ নিয়েছে প্রতিযোগিতায়।

২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে ২০০ জনের অধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ২৩টি জেলার মোট ১৮টি ক্লাব/প্রতিষ্ঠানের বিজয়ী ও নির্বাচিত ১০০ জন (পুরুষ ৬০ ও মহিলা ৪০ জন) নিয়ে দশটি গ্রুপে শিরোপার চূড়ান্ত লড়াই হবে।

গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে চার দিনব্যাপী স্কোয়াশ প্রতিযোগীতার ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু: হাসান উজ জামান, বিওএ সহসভাপতি মেজর ইমরোজ আহম্মদ (অব:) এবং মহাসচিব জোবায়দুর রহমান রানা, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জি এম কামরুল ইসলাম, মেজর শফিউল্লাহ মাস্তান, পৃষ্ঠপোষক উর্মী গ্রুপের কর্মকর্তারা।