ক্রীড়া প্রতিবেদক
প্যারাগন ডেইরি দ্বিতীয় বিভাগ ফুটবলে গতকাল জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের ২-০ গোলে জয় ছিল কল্লোল সঙ্ঘের বিপক্ষে। গোলদাতা তানভীরুল ইসলাম জয় ও মোশাররফ হোসেন। অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে কিং স্টার স্পোর্টিং ক্লাব ও যাত্রাবাড়ী ঝটিকা সংসদ। যাত্রাবাড়ী ঝটিকার পক্ষে শাহরিয়ার নাফিস ও রবিউল হোসেন গোল করেন। কিং স্টারের গোলদাতা অন্তর মিয়া ও সজীব বখতিয়ার।



