শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে। ১৯ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: বেলাল হোসেন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব প্রফেসর এ কে এম রুহুল আমীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন। সম্পাদিত চুক্তির আলোকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের বীমাসুবিধার আওতাভুক্ত হলো। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হলো এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় সূচিত হলো। বিজ্ঞপ্তি।



