বসন্তের হাওয়া স্প্যানিশ ফুটবলে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক যুক্তরাষ্ট্র থেকে

শিরোপার খরার ভোগা স্পেন বিশ্ব ফুটবলের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য পেতে শুরু করেছে। এ যেন স্প্যনিশ ফুটবলে বইছে বসন্তের হাওয়া। ট্রফি জয়ের গল্পটা শুধু সিনিয়র লেভেলেইন নয়। জুনিয়র লেভেলেও তাদের ট্রফি আছে।

গত তিন বছরে স্পেনের পুরুষ জাতীয় দল ২০২৩ উয়েফা নেশন্স লিগ, ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ অলিম্পিকে রৌপ্য পদক জিতেছে। টানা ৩৭টি ম্যাচ অপরাজিত থেকে তারা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

অন্য দিকে নারী জাতীয় দল ২০২৩ সালে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ এবং ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে। তারা ২০২৫ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল; কিন্তু ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের কাছে হেরে যায়।

স্পেনের অনূর্ধ্ব ১৯ দল ২০১৫ সালে ইউরো চ্যাম্পিয়ন। তাদের অনূর্ধ্ব-২১ দল ২০১৯ সাল ইউরোপিয় চ্যাম্পিয়ন হয়েছিল।