কাউখালীতে পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বান্দাকান্দা সার্বজনীন দুর্গ মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন, ফ্রন্টের কাউখালী শাখার আহ্বায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদার।

সম্মেলন শেষে প্রভাতী রানী মৃধাকে সভাপতি, কল্যাণ সেনকে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট সুবীর হালদারকে সাধারণ সম্পাদক, অনিক হালদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশির মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

প্রভাতী রানী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন অলি, মাস্টার বিনয় কৃষ্ণ দাস, অ্যাডভোকেট সুবীর হালদার, শিশির মজুমদার প্রমুখ।