হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট মিলনায়তনে গত শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্টের মহিলা সংগঠন আলোর পথের উদ্যোগে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের নির্ধারিত বিষয় পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন বিষয়ে আলোচনা করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুন্নবী আজহারী। অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উমমে সাইমা সাদিয়া ও জাকিয়া নাজনীন এবং পবিত্র কুরআন তিলাওয়াত করেন সানজিদা আক্তার ও পবিত্র নাতে রাসূল সা: পরিবেশন করেন তাসনিয়া ইসলাম এবং পবিত্র মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সৈয়দা সিদরাতুল মুনতাহা। মিলাদ কিয়াম পরিচালনার মাধ্যমে বিশ্বের ও সমাজের শান্তি কামনা করে মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।



