বুক সোসাইটির ৪৯তম এজিএম অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সোসাইটির সহসভাপতি আমির হোছাইন। সভায় আরো বক্তব্য রাখেন- পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস এম কামালউদ্দিন, পরিচালক ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খান, পরিচালক হিসাব (ঢাকা) প্রফেসর এ টি এম ফজলুল হক, পরিচালক হিসাব (চট্টগ্রাম) মোহাম্মদ উল্লাহ, পরিচালক মার্কেটিং (চট্টগ্রাম) মো: ছিদ্দিকুর রহমান, পরিচালক মার্কেটিং (ঢাকা) অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন ও প্রফেসর ড. শামসুল আলম প্রমুখ। সভায় সোসাইটির ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৭৫% লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। এ ছাড়াও সভায় ২০২৬-২০২৬ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিতপরিকল্পনা, একই অর্থবছরের রাজস্ব, মূলধন ও উন্নয়ন বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং আয়-ব্যয় হিসাব পেশ ও অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।