নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা) প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইন আরো শক্তিশালী করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তদের যুক্ত কর্মীদের জীবনমান উন্নয়নে তাদের ত্রিপক্ষীয় অংশীদারত্ব আরো দুই বছরের জন্য নবায়ন করেছে। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান; ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রুহুল কুদ্দুস খান এবং করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার। ২০২২ সাল থেকে এই উদ্যোগের আওতায় চসিকের ৪১টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইন উন্নয়নে কাজ করা হচ্ছে। উদ্যোগটির মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী, স্ক্র্যাপ ক্রেতা (ভাঙারিওয়ালা) ও রিসাইক্লারদের একটি আরো অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার আওতায় সংযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি।



