বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ মর্যাদাপূর্ণ ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক জমকালো শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন এবং ইএসজি (ঊহারৎড়হসবহঃধষ, ঝড়পরধষ, ধহফ এড়াবৎহধহপব) এক্সিলেন্স ক্যাটাগরিতে গ্রুপটিকে এই আন্তর্জাতিক সম্মাননা দেয়া হয়।
সিঙ্গাপুর সরকারের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব জেলার মেয়র দীনেশ বাসু দাশের উপস্থিতিতে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছারের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, সামাজিক দায়বদ্ধতা পালন, স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং ব্র্যান্ড ইক্যুইটি ও আর্থিক পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতির স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ তিন দশকেরও বেশি ধরে বাংলাদেশে বিশ্বখ্যাত কনকা (কঙঘকঅ), গ্রি (এজঊঊ) এবং নিজস্ব ব্র্যান্ড হাইকো (ঐঅওকঙ)-এর ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। ২০১৮ সাল থেকে নারায়ণগঞ্জে স্থাপিত নিজস্ব কারখানায় চীনা প্রযুক্তির সমন্বয়ে বিশ্বমানের রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার, এলইডি টিভিসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদিত হচ্ছে। বিশেষ করে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে গ্রি ও কনকা ব্র্যান্ডের পণ্য দেশের সাধারণ মানুষের প্রথম পছন্দে পরিণত হয়েছে।
এই অর্জন সম্পর্কে গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছার বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের এই স্বীকৃতি আমাদের জন্য একটি নতুন দায়বদ্ধতা। গ্রাহকদের অফুরন্ত ভালোবাসা ও আস্থাই আমাদের আজকের এই সাফল্যের মূল চালিকাশক্তি। এই সম্মাননা আমাদের আগামীতে আরো দায়িত্বশীল হতে এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।’
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রি এবং ১৮০টিরও বেশি দেশে সমাদৃত কনকা ব্র্যান্ড বাংলাদেশে ইলেক্ট্রো মার্টের মাধ্যমেই দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অবস্থান তৈরি করেছে। গ্রাহক সন্তুষ্টির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এখন দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করছে। বিজ্ঞপ্তি।


