আইআইইউসিতে গ্রিন ও সাসটেইনেবল ফাইন্যান্স কারিকুলাম রিভিউ সভা

Printed Edition

হিট প্রকল্পের (পিন-১৩৪৪৬) আওতায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ‘ইন্টিগ্রেটিং গ্রিন অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স ইনটু অ্যাকাডেমিক প্রোগ্রামস’ শীর্ষক কারিকুলাম রিভিউ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান ও প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. আব্দুল্লাহিল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. নাজামুল হক।

প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গ্রিন ও সাসটেইনেবল ফাইন্যান্সে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ডিন প্রফেসর ড. নাজামুল হক বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও র‌্যাংকিংয়ে আধুনিক ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলামের ভূমিকা উল্লেখ করেন।

সভায় একাডেমিক বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড. মো: ইকবাল হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর এবং শিল্প বিশেষজ্ঞ হিসেবে প্যাসিফিক জিন্স গ্রুপের জেনারেল ম্যানেজার ও গ্রুপ হেড অব সাসটেইনেবিলিটি জনাব আনোয়ারুল ইসলাম এবং বিএসআরএমের হেড অব এইচআর মো: রবিউল ইসলাম অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।