ভাণ্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

Printed Edition

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার মজিদা বেগম মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের আয়োজনে প্রখ্যাত সাংবাদিক, স্বাধীনতা যুদ্ধের সামনের সারির কলম সৈনিক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে দুপুরে কলেজের সুলতানা হোসেন মিলনায়তনে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: এনায়েত হোসেন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো: আতিকুর রহমান, মো: খলিলুর রহমান, মো: ওসমান গণি, মো: মুরাদ হোসেন জাহিদ, প্রভাষক মো: ওমর ফারুক, শিক্ষার্থী মোসাম্মৎ মরিয়ম আক্তার, মোসাম্মৎ সুরাইয়া আক্তার ও মোসাম্মৎ হাফছা আক্তার প্রমুখ। তফাজ্জল হোসেন মানিক মিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো: নুরুল হক। প্রসঙ্গত; গত ১ জুন ছিল মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী।