হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান

Printed Edition

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’ এ স্পন্সর বাবদ ১৫ লাখ টাকা প্রদান করেছে। ২১ জুলাই ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কা্েযছ উক্ত স্পন্সরের চেক প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি), শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় তিন দিনব্যাপী এই ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।