ছোট্ট বন্ধুরা,
কণ্টিকারি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধিগাছ বা ভেষজ উদ্ভিদ। এর কাণ্ড, পাতা ও ফল ওষুধ তৈরি করতে ব্যবহার করা যায়। এগুলোর গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান হচ্ছে- সোলাসোনিন ও কোয়েরসিটিন। কণ্টিকারি জ্বর কমায়, কোষ্ঠ ও রক্ত পরিষ্কার করে। এটি কৃমি নাশ করে এবং কফ নিঃসরণ করে। এ ছাড়া এটি খিঁচুনি প্রতিরোধক হিসেবেও কাজ করে।
কণ্টিকারির ইংরেজি ণবষষড়ি নবৎৎরবফ ঘরমযঃংযধফব এবং বৈজ্ঞানিক নাম ঝড়ষধহঁস ীধহঃযড়পধৎঢ়ঁস. এবার ছবি দেখো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নাও।



