বাংলাদেশে আরো উন্নত ও সহজলভ্য চক্ষুসেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড (জিএইচএস) ও সেবা ফাউন্ডেশন। সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় সেবা ফাউন্ডেশন বৈশ্বিক ক্লিনিক্যাল ও অপারেশনাল দক্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবে। এই সহযোগিতার মাধ্যমে চারটি কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এগুলো হলো, বাংলাদেশজুড়ে সমন্বিত চক্ষুসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ১০ লাখ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা; স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বিশেষ করে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের (জিসিসিএন) শিক্ষার্থীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করা; আন্তর্জাতিকভাবে প্রচলিত সবচেয়ে উন্নত ও আধুনিক প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে অবকাঠামো আরো শক্তিশালী করা এবং নতুন ভিশন সেন্টার প্রতিষ্ঠা করে নারী, শিশু এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সেবার পরিধি বাড়ানো, যেখানে বিনামূল্যে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।



