চুয়েটে সিএসই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান

জীবনে কঠোর পরিশ্রম এবং বিনয়ের মাধ্যমেই সাফল্য অর্জিত হয় : চুয়েট ভিসি

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, পেশাগত জীবনে যে ক্ষেত্রেই কাজ করা হোক না কেন, পূর্ণ মনোযোগ ও ধৈর্য নিয়ে কাজ করতে হবে। জীবনে কঠোর পরিশ্রম এবং বিনয়ের মাধ্যমেই সাফল্য অর্জিত হয়। সবসময় হাসিখুশি ও প্রফুল্ল মন নিয়ে কাজ করার পাশাপাশি ভালো যোগাযোগ বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার চুয়েটের সিএসই বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ ইব্রাহিম খান, অধ্যাপক ড. কৌশিক দেব, অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, অধ্যাপক ড. মো: মোকাম্মেল হক, অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো: মঞ্জর-উল-হাসানসহ সিএসই বিভাগের অন্য শিক্ষকরা। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রতœজিত ধর এবং আদিল রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আয়েশা বানু এবং সাইমুম হোসাইন সোহান। বিজ্ঞপ্তি।