একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয় -কেডিএ চেয়ারম্যান

Printed Edition

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের এই খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে আন্দোলন করছেন, কেডিএ সে অভিযানের সহযাত্রী। আমাদের আওতাধীন এলাকায় এক লাখ ২০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে। একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক।

গত মঙ্গলবার কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- কেডিএর সদস্য মো: ইকবাল হোসেন, এম এম মাহমুদুর রহমান ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো: শফিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো: রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো: গোলাম মোর্শেদ, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ: দ:) মো. মজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।