ফিরোজ আলম ও আব্দুল হান্নান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Printed Edition

এ এস এম ফিরোজ আলম ও মো: আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।

ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটসের (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) চেয়ারম্যান। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার ‘সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। এ ছাড়াও তিনি আর্থিক সেবাসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সাথে জড়িত।

মো: আব্দুল হান্নান, এমপি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও তিনি কয়েকটি রফতানিমুখী তৈরী পোষাক শিল্প ও অন্যান্য ব্যবসায়ের সাথে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী। বিজ্ঞপ্তি।