মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জে মুদিদোকান ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় মোহনগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয়ে সম্মেলনে নিহতের পরিবার, সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী লিপি রানী পাল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
লিপি রানী জানান, ২০২৫ সালে ৮অক্টোবর রাত ১০টায় মোহনগঞ্জ বসুন্ধরা মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নারায়ণ স্টোরে খুনিরা নারায়ণকে গলা কেটে হত্যা করে। দীর্ঘ আট মাসেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলাটি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত স্বামী হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি মো: মাসুদ মিয়া, সহসভাপতি হাজী দুদু মিয়া, গোলাম রব্বানী, বাবু বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দিপক বণিক শ্যামল মোল্লা প্রমুখ।



