হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Printed Edition

নিউ ইয়র্ক টাইমস

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে, তবে এর দুই পাইলট রক্ষা পেয়েছেন। এই ঘটনার বিষয়ে জানানে এমন দুই ব্যক্তি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সোমবার এ ঘটনা ঘটেছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

হেলিকপ্টারটি ইরানি বাহিনীর গুলিতে, না যান্ত্রিক গোলযোগে অথবা অন্য কোনো সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হেলিকপ্টারটির দুই পাইলট ‘ভালো’ আছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ওই পাইলটরা ভালো আছেন। হ্যাঁ, কেউ আঘাত পায়নি। এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব আমরা। তবে পাইলটরা ভালো আছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ পরিষ্কার হয়নি।