নিজস্ব প্রতিবেদক
বিগত আওয়ামী লীগ আমলে ধর্ম মন্ত্রণালয়ে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্ত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
গতকাল সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এ কথা বলেন। এক সংবাদিকের করা প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ আমলে ধর্ম মন্ত্রণালয়ে সংঘটিত অনিয়ম-দুর্নীতির বিষয়ে অবশ্যই তদন্ত করা হবে। তদন্ত করার জন্য যা যা করার আমরা তা করবো। আমরা যদি তদন্ত করে বিচারের মুখোমুখি না করি তাহলে আল্লাহ যে আমাদের ক্ষমতায় আনলেন আমাদেরওতো জবাবদিহি করতে হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা দুর্নীতি কমাতে নয়, পুরোপুরি মুক্ত করতে এসেছি।



