সেতু বিভাগের সচিবের সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর একটি চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সাথে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। এআইআইবির পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট (অঞ্চল ১)-এর মহাপরিচালক রজত মিশ্র দলটির প্রতিনিধিত্ব করেন। সেতু বিভাগের সচিব প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের মেগা প্রকল্পসমূহের বিশেষ করে পদ্মা সেতু, যমুনা সেতু এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাফল্য ও এর আর্থসামাজিক প্রভাব তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে (এআইআইট)-এর অর্থায়নে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ অবকাঠামো তৈরির সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, দ্বিতীয় যমুনা সেতু ইত্যাদি প্রকল্পের বিনিয়োগের বিষয়ে উভয়পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করে। সেতু সচিব ঋণের শর্তাবলি যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সহনীয় ও টেকসই হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।