সাংবাদিক কিসমত খোন্দকারের স্মরণে মির্জাপুর প্রেস ক্লাবে শোকসভা

Printed Edition
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক কিসমত খোন্দকারের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক কিসমত খোন্দকারের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সদস্য ও মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি খোন্দকার আবুল হাসনাতের (কিসমত খোন্দকার) স্বরণে এক শোকসভা মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত আটটায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ মিঞার পরিচালনায় আরো বক্তব্য রাখেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, পরিবারের পক্ষে ভাতিজা রিশাদ, চিত্র শিল্পী হুমায়ুন কবীর, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু আহমেদ, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: আজাহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, কিসমত খোন্দকার ছিলেন একজন সাদামাটা জীবনযাপনে অভ্যস্থ মানুষ কিন্তু সাংবাদিকতায় তিনি ছিলেন অসাধারণ। সাংবাদিকদের তার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তাকে অনুস্বরণ করার জন্য তিনি স্থানীয় সাংবাদিকদের আহবান জানান। পরে কিসমত খোন্দকারের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ হোসাইন। উল্লেখ্য গত বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিসমত খোন্দকার মারা যান।