ফেনী অফিস
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার সভাপতি ও মুশফিকুর রহমান পিপুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জিয়াউদ্দিন মিষ্টারের নেতৃত্বাধীন প্যানেল ২৭ পদের মধ্যে ১৮টিতে ও মুশফিকের নেতৃত্বাধীন প্যানেল ৯টি পদে জয় পেয়েছে। ফেনী সেন্ট্রাল হাইস্কুলে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৭টি শাখার আওতায় এক হাজার ৮৬০জন ভোটারের মধ্যে এক হাজার ৬৮৫ জন ব্যবসায়ী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ১০টার দিকে প্রিসাইডিং অফিসার ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. জহির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এ সময় অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাং আলমগীর চৌধুরী, সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন খানসহ অপর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মাছ প্রতীকে ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার। সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল ছাতা প্রতীকে ৮৪১ভোট পেয়ে জিতেছেন।
সহ-সভাপতি পদে আশরাফুল হায়দার রিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফরিদুল ইসলাম রাহাত জিয়াউদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন হেলাল ছাতা প্রতীকে ৯৪৩ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: এমদাদুল হাসান বিপ্লব ও সাইদুল মিল্লাত মুক্তা, কোষাধ্যক্ষ পদে মজিবুল হক, প্রচার সম্পাদক পদে ইফতেখার রাশেদ, দফতর সম্পাদক পদে ইয়াকুব আলী মাছ, ধর্ম সম্পাদক পদে ওমর ফারুক ও দীপক চন্দ্র পাল ছাতা নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন মো: নাছির উদ্দিন খোকন, ওমর ফারুক সজীব, মনির উদ্দিন, হাজী মো: আইয়ুব, মো: শাহআলম, ওসমান গনি রাসেল, আরিফ মোহাম্মদ শান্ত, মো: সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, কাজী শাহআলম রিপন ও কামরুল জামান মজুমদার জয় পান।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো: শাহরিয়ার সজল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বে ছিলেন। ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে পুলিশ মোতায়েন ছিল।



