ক্রীড়া ডেস্ক
লর্ডস টেস্টে বৃষ্টি বিঘিœত প্রথম দিন নিউজিল্যান্ডের পেসারদের দাপটের পর আগুনে বোলিং করেছেন ইংল্যান্ডের পেসাররাও। প্রথম দিনে গত পরশু পতন হয়েছিল ১৬ উইকেট। স্বাগতিকরা থেমেছিল ১৪০ রানে। ৫ উইকেট নিয়ে ইংলিশদের ইনিংসে ধস নামিয়েছিলেন কাইল জেমিসন। স্বস্তিতে দিন পার করতে পারেনি সফরকারীরাও। গত পরশু ৬১ রানের সাথে গতকাল ৫২ রান যোগ করে বাকি ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ উইকেট নিলেন ওলি রবিনসন। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ ইংল্যান্ডের।



